Accurate Digital
প্রতিটি প্রতিষ্ঠানেরই নিজস্ব কিছু নীতিমালা ও শর্তাবলী থাকে। Accurate Digital ও তার ব্যতিক্রম নয়। আমাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা এবং ভবিষ্যতে কোনো ধরনের ভুল বোঝাবুঝি এড়ানোর স্বার্থে সকল গ্রাহককে অর্ডার করার পূর্বে নিচের “Terms & Conditions” মনোযোগ সহকারে পড়ে নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।
আমরা যেসব প্রোডাক্ট ও সার্ভিস প্রদান করি, তার অধিকাংশের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর আমরা নই। অফিসিয়াল ডিস্ট্রিবিউটর বা নির্ভরযোগ্য সোর্স থেকে প্রোডাক্ট সংগ্রহ করে আমরা গ্রাহকদের নিকট পুনরায় বিক্রয় করে থাকি।
১. ওয়ারেন্টি নীতিমালা
-
প্রোডাক্টভেদে ওয়ারেন্টি নীতিমালা ও শর্তাবলী ভিন্ন হতে পারে। অর্ডার করার পূর্বে অথবা ডেলিভারির সময় সংশ্লিষ্ট ওয়ারেন্টির বিস্তারিত জানিয়ে দেওয়া হবে।
-
যেসব প্রোডাক্ট ওয়ারেন্টির আওতাভুক্ত, নির্ধারিত সময়ের মধ্যে কোনো সমস্যার সম্মুখীন হলে Accurate Digital সমাধান প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।
-
যদি কোনো প্রোডাক্টে স্পষ্টভাবে উল্লেখ থাকে যে “No Warranty” বা বিক্রয়-পরবর্তী কোনো সাপোর্ট প্রযোজ্য নয়, তবে ডেলিভারির পর সেটির উপর কোনো প্রকার ওয়ারেন্টি দাবি গ্রহণযোগ্য হবে না।
-
গ্রাহকের ভুল ব্যবহার, অসাবধানতা, ডিভাইসজনিত ত্রুটি অথবা নীতিমালা ভঙ্গের কারণে সৃষ্ট সমস্যার ক্ষেত্রে ওয়ারেন্টি প্রযোজ্য হবে না।
-
প্রোডাক্ট ক্রয়ের পর নির্ধারিত নিয়মের বাইরে কোনো দাবি বা মন্তব্য গ্রহণযোগ্য হবে না।
২. বিক্রয়-পরবর্তী সাপোর্ট
-
ওয়ারেন্টি চলাকালীন সকাল ১০টা থেকে রাত ১2টা পর্যন্ত সাপোর্ট প্রদান করা হয়।
-
বিশেষ বা প্রতিকূল পরিস্থিতিতে সাপোর্ট প্রদানে বিলম্ব হতে পারে—এই ক্ষেত্রে গ্রাহকের সহযোগিতা কাম্য।
-
প্রয়োজনে TeamViewer / AnyDesk / Google Meet এর মাধ্যমে রিমোট সাপোর্ট প্রদান করা হয়।
-
যেহেতু অধিকাংশ প্রোডাক্ট অনলাইন সাবস্ক্রিপশনভিত্তিক, তাই সমস্যা সমাধানে সর্বনিম্ন ১ ঘণ্টা থেকে সর্বোচ্চ ২৪ ঘণ্টা পর্যন্ত সময় লাগতে পারে।
আমরা বুঝি, একজন গ্রাহক তার গুরুত্বপূর্ণ কাজের প্রয়োজনে সাবস্ক্রিপশন গ্রহণ করেন। তাই দ্রুততম সময়ে সাপোর্ট নিশ্চিত করার সর্বোচ্চ চেষ্টা করি।
৩. ডেলিভারি নীতিমালা
-
আমাদের অধিকাংশ সার্ভিস ডিজিটাল হওয়ায় প্রোডাক্ট ডেলিভারি ইমেইল, মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রদান করা হয়।
-
ডিজিটাল প্রোডাক্টের ক্ষেত্রে কোনো ডেলিভারি চার্জ প্রযোজ্য নয়।
-
ফিজিক্যাল প্রোডাক্টের ক্ষেত্রে নির্ধারিত ডেলিভারি চার্জ প্রযোজ্য হবে।
-
গ্রাহককে সঠিক ইমেইল/যোগাযোগের তথ্য নিজ দায়িত্বে প্রদান করতে হবে। ভুল তথ্য প্রদানজনিত সমস্যার ক্ষেত্রে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে হবে।
-
ডেলিভারি সময়: সর্বনিম্ন ১ ঘণ্টা থেকে সর্বোচ্চ ২৪ ঘণ্টা।
৪. অর্ডার বাতিল ও রিপ্লেসমেন্ট নীতিমালা
-
Accurate Digital নির্ধারিত প্রোডাক্ট ডেলিভারি দিতে ব্যর্থ হলে কেবলমাত্র সে ক্ষেত্রে অর্ডার বাতিল করা যাবে।
-
ডেলিভারি সম্পন্ন হওয়ার পর অর্ডার বাতিল গ্রহণযোগ্য নয়।
-
প্রয়োজনে বিকল্প প্রোডাক্ট অথবা সমমূল্যের রিপ্লেসমেন্ট গ্রহণ করা যাবে।
-
নির্দিষ্ট শর্ত অনুযায়ী রিফান্ড প্রদান করা হতে পারে।
৫. নীতিমালা পরিবর্তনের অধিকার
Accurate Digital যে কোনো সময় পূর্ব ঘোষণা ছাড়াই এই Terms & Conditions সংশোধন, পরিবর্তন বা হালনাগাদ করার পূর্ণ অধিকার সংরক্ষণ করে। সংশোধিত নীতিমালাই পরবর্তীতে প্রযোজ্য হবে।
