Accurate Digital
যেহেতু আমরা ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করি এবং অধিকাংশ ক্ষেত্রে অফিসিয়াল Authorized Seller নই, তাই ক্রয় ও বিক্রয় সংক্রান্ত নীতিমালা পরিষ্কারভাবে জানা অত্যন্ত জরুরি।
🔹 Purchase Policy (ক্রয় নীতিমালা)
-
আমাদের সকল ডিজিটাল প্রোডাক্ট অগ্রিম পেমেন্টের ভিত্তিতে প্রদান করা হয়।
-
ট্রাস্ট বা ভরসা সংক্রান্ত কোনো দ্বিধা থাকলে অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট, কমিউনিটি, সোশ্যাল মিডিয়া পেইজ ও রিভিউ যাচাই করে সিদ্ধান্ত নিন।
-
অধিকাংশ ক্ষেত্রে পেমেন্ট কনফার্ম হওয়ার পর ইনস্ট্যান্ট ডেলিভারি প্রদান করা হয়।
-
কিছু নির্দিষ্ট প্রোডাক্টের ক্ষেত্রে ডেলিভারি সময় সর্বনিম্ন ১ ঘণ্টা থেকে সর্বোচ্চ ২৪ ঘণ্টা পর্যন্ত হতে পারে।
🔹 Refund Policy (রিফান্ড নীতিমালা)
-
প্রোডাক্ট ডেলিভারির পর কোনো অবস্থাতেই রিফান্ড প্রযোজ্য নয়।
-
অর্ডার কনফার্ম বা ডেলিভারি কনফার্ম হওয়ার পর রিফান্ড গ্রহণযোগ্য হবে না।
-
কেবলমাত্র আমরা নির্ধারিত সময়ের মধ্যে প্রোডাক্ট ডেলিভারি দিতে সম্পূর্ণভাবে ব্যর্থ হলে রিফান্ড প্রযোজ্য হবে।
-
অনুমোদিত রিফান্ড সিস্টেমে প্রসেস হতে সর্বনিম্ন ২৪ ঘণ্টা থেকে সর্বোচ্চ ৭ কার্যদিবস সময় লাগতে পারে।
🔹 Warranty Policy (ওয়ারেন্টি নীতিমালা)
-
ক্রয়ের পর ভবিষ্যতে কোনো প্রোডাক্টে সমস্যা হলে নির্ধারিত শর্তসাপেক্ষে আমরা ওয়ারেন্টি সাপোর্ট প্রদান করবো ইনশাআল্লাহ।
-
কিছু প্রোডাক্টের ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত ওয়ারেন্টি প্রযোজ্য। নির্ধারিত সময়সীমা অতিক্রম করলে ওয়ারেন্টি প্রদান করা সম্ভব হবে না।
-
ডেলিভারির সময় প্রদত্ত নিয়ম বা নীতিমালা ভঙ্গ (যেমন: পলিসি ভায়োলেশন, শেয়ারিং মিসইউজ ইত্যাদি) করলে ওয়ারেন্টি বাতিল হবে।
-
ওয়ারেন্টির ক্ষেত্রে নতুন করে একই প্রোডাক্ট বা অ্যাকাউন্ট প্রদান সম্ভব না হলে, গ্রাহক আমাদের ওয়েবসাইট থেকে সমমূল্যের অন্য একটি মাত্র প্রোডাক্ট গ্রহণ করতে পারবেন।
-
কোনো প্রোডাক্টেই মানি-ব্যাক গ্যারান্টি প্রযোজ্য নয়, যদি না আমরা ডেলিভারি দিতে ব্যর্থ হই।
উদাহরণস্বরূপ: কোনো সাবস্ক্রিপশন প্রোডাক্ট অল্প মূল্যে নিয়ে একটি কোর্স সম্পন্ন করলেও আপনি তুলনামূলকভাবে বহুগুণ লাভবান হতে পারেন। তাই ক্রয়ের পূর্বে প্রোডাক্ট সম্পর্কে জেনে-বুঝে সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ করা হচ্ছে।
🔹 Exchange Policy (এক্সচেঞ্জ নীতিমালা)
-
আমরা কোনো প্রোডাক্ট সরবরাহ করতে ব্যর্থ হলে সমমূল্যের অন্য প্রোডাক্ট বা সমপরিমাণ অর্থ প্রদান করতে বাধ্য থাকবো।
-
ব্যবহারের পর এক প্রোডাক্ট অন্য প্রোডাক্টের সাথে এক্সচেঞ্জ করা যাবে না।
-
তবে যদি কোনো গ্রাহক ভুলবশত প্রোডাক্ট ক্রয় করে থাকেন এবং ১২ ঘণ্টার মধ্যে আমাদের অবহিত করেন, তাহলে বিষয়টি বিবেচনা করে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করা হবে।
